শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
সুন্দরগঞ্জে বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে আরিফুল মন্ডল অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনটিও বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রবিবার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের স্বজনার ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থলে যাই। সেসময় থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার (ওসি তদন্ত) সেলিম রেজা বলেন, চাকলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: