শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান: ডিআইজি রেজাউল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ রেজাউল হক পিপিএম বলেছেন, ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান। সবাই নির্বিঘ্নে ভোট দেবেন। যদি কেউ অনিয়ম করতে চান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ কোনো ধরনের প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না, কাউকে অসমর্থনও করবে না, শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভোটের আগে, পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। আশা করছি এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

ভোরের আকাশ/তা.কা


 

সারাদেশভোটকেন্দ্রডিআইজি রেজাউল

শেয়ার করুন: