জামালপুরে দুই শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুর পৌর সভার ১১নং ওয়ার্ডের যোগীর ঘোপা এলাকায় অসহায় পানিবন্দি দুই শত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছেন জামালপুর শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
বুধবার (১৫ জুলাই) সকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ব্যক্তিগতভাবে পানিবন্দি দুই'শত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন । এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ১১ নম্বর (উত্তর) ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে শাহ মাসুদ বলেন, 'বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকাসহ পানিবন্দি এলাকার পানি বের করার কোনো কাজ হয় নাই। এবার অতি বৃষ্টির কারণে নিম্নাঞ্চল এলাকাসমূহে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।
এ জলাবদ্ধতার কারণে পৌরসভার যোগীর ঘোপা এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এই এলাকার পানি স্থায়ীভাবে নিষ্কাশনের জন্য এমপি এসে ছিলেন। ইনশাআল্লাহ আমরা আশা করি, আগামী বছর থেকে আমাদের এই সমস্যা আর থাকবে না।
তিনি আরো বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবে এমপির নির্দেশে আমরা ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি।
ভোরের আকাশ/র.ই