দিনাজপুরে জেলা বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহ্ মেদ কচি।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/ এনউব