শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নে আলোচনা সভা ও র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণঅভ্যুত্থানের ১৯ বছর পরেও ফুলবাড়ী চুক্তির ৬ দফা  পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। সেই চুক্তি বাস্তবায়ন দাবিতে শিশু -কিশোরদের সংগঠন মৃত্তিকা খেলা ঘরের উদ্যোগে ফুলবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও ফুলবাড়ী মৃত্তিকা খেলা ঘরের উপদেষ্টা কমরেড এসএম নুরুজ্জামানের পশ্চিম গৌরীপাড়া বাসভবন থেকে আলোচনা সভা শেষে তার পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম বাবুর নেতৃত্বে র‌্যালিটি বের হয়। 

মৃত্তিকা খেলাঘরের উদ্যোগে অনুষ্ঠিত ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় পরিষদের সদস্য ও ফুলবাড়ী মৃত্তিকা খেলাঘরের উপদেষ্টা উন্মুক্ত কয়লা খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এসএম নুরুজ্জামান বলেন, কয়লা খনিবিরোধী আন্দোলন থেকে সরে আসার জন্য অনেক অর্থ -বিত্তের প্রলোভন এসেছিল; কিন্তু জাতীয় ও জনস্বার্থ রক্ষার এ আন্দোলন থেকে এক পা-ও সরে আসিনি। এজন্য পরবর্তীতে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমি।

বহু জাতিক বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার আসামীও হতে হয়েছে। তিনি বলেন, সেদিন আমরা ৩ শহীদের রক্তের বিনিময়ে বসত-ভিটা, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাণ-প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ফুলবাড়ী চুক্তি করেছি বলেই ১৯ বছর পর আজ তোমরা এর সুফল ভোগ করছো। তা না হলে এ অঞ্চল বিশাল এক বিরান  ভূমিতে পরিণত হতো। হয়তো তোমরা তোমাদের পিতা-মাতারা অন্য কোথাও উদ্বাস্তু হতো। 

অন্যদিকে দিবসটি উপলক্ষে ৬ দফা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার বিপ্লবী জনতা শহীদবেদিতে সমাবেত হন।

সেখানেও তেল - গ্যাস -খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর জাতীয় রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক মো.সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও দেশ বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ প্রধান অতিথির ভাষণে বলেন,   মানুষ,  প্রাণ -প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন হতে পারে না। 

ফুলবাড়ীর গণঅভ্যুত্থান বিশ্ববাসীকে উন্নয়নের নতুন দিশা দিয়েছে। তিনি বলেন, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এ সরকারকে রাষ্ট্র সংস্কারের মহাপরিকল্পনায় এগিয়ে যেতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

ফুলবাড়ী চুক্তিসভার‍্যালি

শেয়ার করুন: