শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটের দুর্গম চরে ছাগল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

তিস্তা নদীর ওপারে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের চরম ভাঙনপ্রবল ও অবহেলিত প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৭ জুলাই  শুক্রবার চরাঞ্চলের অসহায় বাসিন্দাদের মাঝে গাছের চারা, হুইলচেয়ার, ছাগল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বেসরকারি সংস্থা ‘নতুন জীবন রচি (নজির)’-এর সহায়তায় আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান।

​উপকরণ বিতরণ শেষে জেলা প্রশাসক স্থানীয় ভাঙনকবলিত অসহায় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন

ফোন চুরির ঘটনায় কিশোরকে গাছে বেধে নির্যাতন

​অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় ‘নজির’-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং চরাঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে পাশে দাঁড়ানোর জন্য সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান।

​উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘নজির’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনজিও শাখা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

লালমনিরহাট

শেয়ার করুন: