শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজয়নগরে বজ্রপাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঝড়ের সময় বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের হেবজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে আকস্মিক ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় আব্দুর রহমান বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থান করছিলেন। বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করার সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হলে  বজ্রসহ বৃষ্টি শুরু হয় এবং এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

যুবক নিহতরাজিব চন্দ্র সরকার

শেয়ার করুন: