দাগনভূঞায় মোবাইল কোর্ট অভিযানে দুই ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

ফেনীর দাগনভূঞায় ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকার অপরাধে ২ টি ইটভাটার প্রত্যেকটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই সাথে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনায় মোটরবাইক চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট সড়ক পরিবহন আইন, ২০১৮ ধারায় দুই ব্যক্তিকে দুটি মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল আলম। জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/এনউব