শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ
মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছে পিতা।  মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটি পাড়া গ্রামে। মঙ্গলবার রাত ৩টায় নিজ ঘরে পিতা মোহাম্মদ আলী ছেলে আনোয়ার হোসেনকে  ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে ।

হত্যাকারী পিতা ও থানা প্রশাসন সুত্রে জানা যায়, গত পাচ বছর পুর্বে বিদেশ থেকে ফিরে মাদকাসক্ত হয় আনোয়ার।সে সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে সুস্থ হয়ে পুনরায় মালয়েশিয়া চলে যায়।

গত দেড়  বছর পুর্বে মালয়েশিয়া থেকে ফিরে ফের মাদক সেবন শুরু করে।তার জমানো আট লাখ টাকা খরচ করে ফেলে। পরে মাদকের টাকার জন্য প্রায়ই টাকর জন্য চাপ দিতো। পুকুরের মাছ, গোয়ালের গরু বিক্রি করে টাকা নিতো। মঙ্গলবার মাদকের টাকা না পেয়ে গোয়ালের ১১টি গরু কে মারধোর করতে থাকে।

এ ঘটনায় বাবা বাধা দিতে গেলে তাকেও কিল ঘুষের মারতে থাকে। পুত্রের এমন ভয়ংকর আচরণে ক্ষুব্ধ পিতা ঘটায় নিসংশ ঘটনা। মনে মনে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে সে। রাত তিনটায় ঘুমন্ত ছেলের উপর বটি নিয়ে ঝাপিয়ে পরে। এলোপাতাড়ি কোপে গলা কেটে মৃত্যু নিশ্চিত হলে রক্তাক্ত জামা পরেই থানায় চলে আসে। বলে আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমাকে গ্রেফতার করেন। পুলিশ তাকে আটক করে। সত্যতা যাচাইয়ের জন্য নানাইয়া আটি পাড়া গ্রাম থেকে আনোয়ারের গলা কাটা লাশ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ভোরে মোহাম্মদ আলী আত্মসমর্পণ করলে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: