শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

প্রধান তথ্য অফিসার

এবারের নির্বাচনে ভোটাররা নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে মতবিনিময় সভা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

সভায় প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। পূর্বে যেসব নতুন ও নারী ভোটারগণ ভোট দিতে  পারেন নি, তারা এবার উৎসবমুখর ও আমেজের মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর সংসদ নির্বাচন সহজ হবে। তিনি নির্বাচনের দিনে ভোটারসহ তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশিদের নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, নির্বাচনের সময় নাগরিকের বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রয়োগ করে আমরা রাষ্ট্রের কাঠামো পাল্টে দিতে পারে। ভোটদানে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নাগরিকের শক্তি টিকে থাকে। এবারের নির্বাচনে জনআকাঙ্খা পূরণের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পরিবারের সদস্য ও প্রতিবেশিদের ভোটদানে উদ্ধদ্ধুকরণে উপস্থিত সকলের প্রতি আহবান জানান অতিথিরা।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো: লুৎফর রহমান প্রধান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল, গুপ্তমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র গাইন, সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় নারী-পুরুষ ভোটারগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের জন্য নির্বাচন বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

ভোরের আকাশ/ র.ই

ভোটারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনএ এস এম কবীর

শেয়ার করুন: