শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরে মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। 

মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন, সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। 

এ সময় জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। একজন বীর মুক্তিযোদ্ধার মরোত্তোর সম্মান রক্ষা এবং যথাযথ মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। কিন্তু পিরোজপুরে যা ঘটেছে, তা অত্যন্ত লজ্জাজনক ও ন্যাক্কারজনক।

​বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: