শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নগর সেবায় গতি আনতে চান নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সদ্য নিয়োগপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি নির্মূল এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের আন্দোলন-সংগ্রামের মূল্যায়ন হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “স্থবির হয়ে পড়া সিটি করপোরেশনের কার্যক্রমকে গতিশীল করা হবে। একই সঙ্গে নগর থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি দূর করে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর নগরীর যানজট নিরসন, অবৈধ হকার উচ্ছেদ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।

নবনিযুক্ত এ প্রশাসক নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আধুনিক, সুশৃঙ্খল ও সেবামুখী নগর গড়ে তোলা সম্ভব।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

 

 

 

 


 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকঅ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

শেয়ার করুন: