শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১
ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১

ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গ্রামের লোকজন আনোয়ারুল কাদিরকে মারপিট করেন।

আনোয়ার কাদির ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত্যু আব্দুল জব্বারের পুত্র।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গৌরীপাড়া মৌজার জেএল নং-৫১, খতিয়ান নং-২৩৩, দাগ নং-এস এ ৩০৫ ও ৩০৪, রকম- পুকুর ও পুকুরের পাড়, জমির পরিমান-৩.৪৪ একর। তার পিতা মৃত আব্দুল জব্বারের নামে এএস খতিয়ানে রেকর্ড ভূক্ত জোত জমি। আনোয়ারুল কাদিরের পিতার মৃত্যুর পর অন্যান্য ওয়ারিশসহ শান্তিপূর্নভাবে উক্ত পুকুর ও পুকুরের পাড় ভোদ দখল করে আসছে। ঐ পুকুরে দীর্ঘ ৭৫ বছর ধরে মাছ চাষ করছেন। প্রতিপক্ষ একই গ্রামের মোঃ আলতাফ হোসেন গংরা রোববার (১১ মে) দলবল নিয়ে আনোয়ারুল কাদিরের বাড়ী ভেঙ্গে ফেলে এবং বাগানের গাছপালা কেটে নিয়ে যায়। বাড়ী খুলিয়ানে তারকাটা দিয়ে ঘিরে নেয় আনোয়ারুল কাদির বাধা দিতে গেলে তাকে মারার হুমকি প্রদান করেন। এক পর্যায় তাকে (আনোয়ারুল কাদির) মারপিট করেন প্রতিপক্ষরা। এমতাবস্থায় তিনি সেখান থেকে চলে এসে ৯৯৯ এ ফোন দিলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যাবেক্ষণ করেন। উক্ত জমির উপর বিজ্ঞ জজ আদালতের আদেশ অনুযায়ী চিরস্থায়ী নিষেজ্ঞা রয়েছে। এই ঘটনায় আনোয়ারুল আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য আসেন তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন। এই ঘটনায় আনোয়ারুল কাদির ৬জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিপক্ষ আলতাব হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, পুকুরের পাড়ে শত শত কবর রয়েছে সেই কবর গুলি রক্ষার্থে পুকুরের পাড় রক্ষার জন্য আমরা গ্রামবাসীরা তাকে বহুবার বলেছি কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নি। তাই আমরা পুকুরের পাড় ঘিরে নিয়েছি। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: