প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়
শ্রেষ্ঠ সহ:শিক্ষক হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে পৃষ্ঠপোষকতা করা এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী কাজের জন্য উৎসাহিত করা ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগের গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহ:শিক্ষক মহিলা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি।
শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব স্বাক্ষরিত এক প্রাথমিক শিক্ষা পদকের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাসা শহরের হাজীপাড়া বৈশাখী মোড়ে।
আগামী ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে এই পদক প্রদান করেবেন।
তাঁর এই অর্জনে আনন্দিত ঠাকুরগাঁও বাসী। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু জানান, এই অর্জন ঠাকুরগাওয়ের সুনাম বয়ে এনেছে। এটি জেলার গর্ব যা অন্য শিক্ষকদের উৎসাহিত করবে এবং মাইল ফলক হয়ে থাকবে।
ভোরের আকাশ/র.ই