শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় ২৫ মণ ওজনের করাতি মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে।

মঙ্গলবার (৩১মার্চ) ভোরে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান।

এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান আব্দুল হাই।

মাছের আড়তদার আব্দুল হাই বলেন, ‘কাঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে।’

ভোরের আকাশ/ র.ই


 

সামুদ্রিক মাছআব্দুল হাই

শেয়ার করুন: