শ্রীপুরে সামাজিক ও দলীয় কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায়, উৎসবমুখর পরিবেশে সামাজিক ও দলীয় কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার ভোরে শ্রীপুর রেলওয়ে চত্বরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিসের সূচনা হয়।পরে সকাল ৭ টায় উপজেলার গোসিংগা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। বিকাল ৩ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ফজলুল হক,জেলা বিএনপির আহবায়ক সদস্য ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মুনসুর মন্ডল,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।আলোচনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শ্রীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে গাজীপুর -৩ আসনের সদর উপজেলায়ও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সদর উপজেলা বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হতরে হিসেবে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচি ও আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সিকদার, প্রমুখ।
ভোরের আকাশ/ এনউব