সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এসবিএল ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর সাতকানিয়া জাফর আহমেদ কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত এসবিএল ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
(ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই