শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক চিহ্নিত মাদক কারবারির। প্রায় এক ঘণ্টার তল্লাশি শেষে তাকে আটক করে পুলিশ। পরে তার মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের উদ্দেশে গাঁজা নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, একদিনে হাসপাতালে ১০৬ রোগী

বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পাশের সেতুর কাছে খালে ঝাঁপ দেয়। পরে কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করে। স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তল্লাশিতে প্রায় এক ঘণ্টা পর তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাগেশ্বরী থানাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: