শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদই ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধের ভিত্তি : ফরিদা আখতার

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সেই লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই সনদ হবে ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিরোধের মূল ভিত্তি।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ফরিদা আখতার বলেন,‎“গণভোটে এমন কিছু মৌলিক বিষয় প্যাকেজ আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনগণ যদি এতে একমত হন, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর একমত না হলে ‘না’ ভোট দেবেন।”‎তিনি আরও বলেন, ‎“আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে এসেছি, কারণ এ নিয়ে জনগণের মধ্যে কিছু ভুল ধারণা থাকতে পারে। নির্বাচন শেষে যে সরকার গঠিত হবে, তাদেরও কিছু দায়িত্ব থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে সেই দায়িত্বগুলো জনগণের মতামতের মাধ্যমে স্পষ্ট করে দিয়ে যেতে চায়।”

‎উপদেষ্টা বলেন,‎ “আমরা এখানে আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। কোনো আইন লঙ্ঘন করা হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে জনগণের কাছে আমরা বলতে পারি—আমরা শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি, বরং ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে জনগণের রায় নিতে এসেছি।” তিনি জোর দিয়ে বলেন, ‎“এই গণভোটের মূল উদ্দেশ্যই হলো আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়।”

‎জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরিক্ষিৎ চৌধুরী। সমাবেশে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই

‎

জুলাই সনদমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাফরিদা আখতা

শেয়ার করুন: