শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

“ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা—স্বপ্নের সাথে, বিজয়ের পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মাগুরাতেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। 

শনিবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। 

এ সময় জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা এবং জেলা ক্রীড়া অফিসার বি.এম. সাজিন ইসরাতসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে কাবাডি প্রতিযোগিতার বালিকা গ্রুপে মাগুরা পৌরসভা ও শালিখা উপজেলার দল অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার বি.এম. সাজিন ইসরাত জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজন করা হয়েছে। এতে মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, একই দিনে সিলেটে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মাগুরায় এ প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত। পরবর্তীতে জেলা থেকে নির্বাচিত খেলোয়াড়রা খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

আরও পড়ুন

ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে।

ভোরের আকাশ/ র.ই


 

নতুন কুঁড়ি স্পোর্টসবি.এম. সাজিন ইসরাত

শেয়ার করুন: