মহেশখালীতে সিপাহি-জনতা বিপ্লব সমাবেশে সাবেক এমপি

মহেশখালীতে সিপাহি-জনতা তথা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাতারবাড়ীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রচুর গাড়ী বহর নিয়ে মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর ফরিদ উপস্থিত হন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী পুরান বাজার মাঠে ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিতব্য যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্তজন, মহেশখালী-কুতুবদিয়া আসনের দু'দুবারের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া আসনে তারেক রহমানের নির্দেশনাপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজুল্লাহ ফরিদ।
মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও কালারমারছড়া ইউপি'র সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার আবদুল মান্নান, পৌরসভা বিএনপির আহ্বায়ক এডভোকেট হামিদুল হক, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা ছৈদর, হোয়ানক ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মাস্টার আবদুল করিম মেম্বার, কুতুবজোম ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাওঃ শফিউল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা (বাঁশি), সাবেক ছাত্রনেতা কালারমারছড়ার মিজানুর রহমান মাতাব্বর, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মাষ্টার গোলাম কাদের, শামসুল ইসলাম, মিজবাহ উদ্দীন মজীদী মেম্বার, উপজেলা কৃষক দলের সভাপতি এইচএম জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ ও জিয়াউর রহমান ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েল সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে কোরান তেলাওয়াত করেন যুবনেতা সোলাইমান ও সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা নুরুল আলম শাওন।
এদিকে জুমার নামাজের পর মা-বাবার কবর জিয়ারত মধ্যেদিয়ে কয়েকশত মোটরসাইকেল এবং শতাধিক বিভিন্ন ধরণের যানবাহন নিয়ে শোডাউন করে বড় মহেশখালী হতে মাতারবাড়ী যুব সমাবেশস্থলে পৌঁছান আলমগীর মুহাম্মদ মাহাফুজুল্লাহ ফরিদ। শোডাউনকালে রাস্তার উভয় পাশে হাজার হাজার নারী পুরুষ তাকে একনজর দেখতে এবং উষ্ণ স্বাগত জানাতে দীর্ঘক্ষণ উপেক্ষায় ছিলেন বলেন স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান।
যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী -কুতুবদিয়া আসনে বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন কর্মস্থানহীনদের পেশা নিশ্চিত করুন। উন্নয়ন ও উৎপাদন বিপ্লব ঘটাতে হলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। যা অতিথ বিবেচনা করলে প্রতিয়মান হয়। তাই দলেদলে গ্রুপিং না করে সকলই জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয় করতে বিনয়ীভাবে আহ্বান করেন।
ভোরের আকাশ/জাআ