শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বেশি দামে পেট্রোল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে তেলের মজুদ পরীক্ষা ও খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিরোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে আকস্মিক পরিদর্শন করা হয়। এসময় পাম্পগুলোর মজুদ পরিস্থিতি যাচাই করার পাশাপাশি খুচরা বিক্রেতাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নেওয়াজ বৈশাখ।

এবিষয়ে ম্যাজিস্ট্রেট নাবিল নেওয়াজ বৈশাখ বলেন, কিছু অসাধু চক্র তেলের মজুদ থাকলেও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে নামি। অভিযানে তেলের মজুদ সন্তোষজনক পাওয়া গেলেও এক বিক্রেতাকে বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভোরের আকাশ/এসএইচ
 

নওগাঁ

শেয়ার করুন: