শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের সামনে মানববন্ধন

গুমের পুনরাবৃত্তি রোধে সোচ্চার চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আন্তর্জাতিক গুমবিরোধী সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গুমবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 

একই সঙ্গে তারা গুমের পুনরাবৃত্তি বন্ধে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে “ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং গুমের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিত করুন” স্লোগান তুলে ধরা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গুমবিরোধী বিভিন্ন দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তুষার মুজিবের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এবং এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে গোলাম মওলা মুরাদ বলেন, “গুমের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।”

মিজানুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘ সতের বছর ধরে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। গুম কমিশন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় আমরা হতাশ। 

আরও পড়ুন

মুন্সীগঞ্জে শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি

এতে গুমের ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুম মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।”

ভোরের আকাশ/ র.ই


 

দাবিতে মানববন্ধনগোলাম মওলা মুরাদ

শেয়ার করুন: