শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারন, যুবক আটক

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজ ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করার সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গেলো  রবিবার (২৪শে মে) দুপুরে সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সিরাজদীখান থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে।

আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাথিয়া উপজেলার মাঝগাও গ্রামের মো.সাইদুলের পুত্র। পেশায় সে রিক্সা চালক।

আরও পড়ুন

নওগাঁয় বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিলেন ইউপি সাবেক চেয়ারম্যান

কলেজ ছাত্রীর অভিভাবকের বরাত দিয়ে সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এস আই) নাহিদ মাসুম জানান, একটি নিচতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই কলেজ ছাত্রী। ওই পথ দিয়ে যাওয়ার সময় বখাটে নূর মোহাম্মদ  ভেন্টিলেটর ফাকে গোপনে মোবাইল ফোন রেখে ওই ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় ওই ছাত্রী ভিডিও ধারণের বিষয়টি টের পেলে চিৎকার করেন। পরে লোকজন নূর মোহাম্মদেক আটক করে থানায় ফোন দেন। এরপর ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, ফোন পেয়ে নূর মোহাম্মদ নামের ওই যুবকে আটক করি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এনউব
 

যুবক আটক

শেয়ার করুন: