টাঙ্গাইলে নদীতে পড়ে এক শিশু নিহত, নিখোঁজ ১

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। আরেক শিশু এখনো নিঁখোজ। ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপরে মেহেদি হাসান ও আদিব দুইবন্ধু নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়। খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে ।
ভোরের আকাশ/জাআ