শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিবিপ্রবিতে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পিবিপ্রবিতে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পিবিপ্রবিতে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভূক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতর হার ছিল প্রায় ৯৪ শতাংশ।

আজ শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভূক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। 

ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তাদের যাতায়াতের ভোগান্তি লাঘবের জন্য পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই। 

এ সময় পিবিপ্রবি উপাচার্য অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট মহলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

উল্লেখ্য যে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: