শিরোনাম
হত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

রামগতি-কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের কমলনগরে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হন ভূমিকা রানী। পরীক্ষার এই ফলাফল মেনে নিতে না পেরে পরিবারের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুনানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির মেয়ে।

আরও পড়ুন

বিয়ের বিষয়ে নিজের শর্ত জানালেন সাই পল্লবী

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ফলাফল প্রকাশিত হওয়ার পর আইসিটি বিষয়ে ফেল করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি ওই শিক্ষার্থী। দুপুরের দিকে পরিবারের সবার অগোচরে নিজের ঘরে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: