শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৩২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় টেকনাফের গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে মো. তারেককে (২৩)।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ “হেনরী” এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান।

এসময় প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকানো ১৬টি কাটুনে রাখা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তারেক জানান, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ আলামত ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/নি

টেকনাফ

শেয়ার করুন: