শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বিএনপি’র মিছিলে হামলা, আহত ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে ধানের শীষের প্রচার মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ছাত্রদলের ৬ কর্মীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন, ছাত্রদল কর্মী, রিফাত, রানা তালুকদার, লিমন শেখ, খাইরুল হোসেন, আশিক ও মঈন শেখ।

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, সোমবার রাতে সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে ধানের শীষের প্রচার মিছিল বের করে স্থানীয় নেতাকর্মীরা। এসময় জামায়াতের ৩০০-৪০০ শতাধিক নেতাকর্মী লোহার রড, স্টিলের পাইপ নিয়ে “নিল্লাহে তাকবীর” শ্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের ৬ কর্মী আহত হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। জামায়াত পরিকল্পিত ভাবে হামলা করে প্রচার-প্রচারনার বিঘœ ঘটাচ্ছে। যাতে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নষ্ট হয়। তারা বুঝতে পেরেছে পরিবেশ তাদের অনুকুলে নেই। এজন্য পরিকল্পিত ভাবে হামলা চালাচ্ছে।

তবে বিএনপি নেতার এই অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, আমাদের মিছিল আগে ছিলো। বিএনপি নেতাকর্মীরাই অতর্কিতভাবে জামায়াতের মিছিলে হামলা করেছে। এই হামলায় জামায়াতের ৫-৭ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: শিমুল তালুকদার বলেন, আহত অবস্থায় ৬ জন হাসপাতালে এসেছে। তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর তাকে ঢাকায় পাঠানো হতে পারে। 

হামলার ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি পুলিশ সুপার কার্যালয়ে মিটিংএ আছি। পরে জানাবো।

ভোরের আকাশ/র.ই
 


 

 

 

 


 

আহতশহিদুল ইসলাম

শেয়ার করুন: