শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মাদারীপুরে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে শহরের পুরান বাজার কাজীরমোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তরমুগরিয়া এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় ফিতা কেটে ক্যাশলেস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান কাজী শিহাবুল ইসলাম।

মাদারীপুর শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইকবাল হোসেন এবং কর্মকর্তা কাওছার আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস ও প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার বিশ্বাস। এছাড়াও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনা সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, ক্যাশলেস লেনদেন একদিকে যেমন সময় সাশ্রয়ী ও নিরাপদ, অন্যদিকে এটি দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে কার্যকর ভূমিকা রাখবে। সাধারণ মানুষকে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ভোরের আকাশ/এনউব

পূবালী ব্যাংক

শেয়ার করুন: