টাঙ্গাইলে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্দি থেকে ভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন সিরাজুল ইসলাম। এ সময় ( ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩) নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/আ.র