নোয়াখালী-৩ আসনে জয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৬৬ কেন্দ্রে সব কটির ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বুলু পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।
ভোরের আকাশ/নি. ব