শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় হাসেম মোল্লা (৩২) নামের এক যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওই এলাকার জাহিদ খান নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার চরঝিকরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম মোল্লা ওই এলাকার দিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় হাসেম মোল্লা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন আহত হাসেম মোল্লা বলেন, বাড়ির পাশে একটি মেহেগুনি তার ব্যবহৃত বাগানে মোবাইল ফোনে গান শুনছিলেন। এমন সময় স্থানীয় জাহিদ খান এসে আমাকে মারপিট করে আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় জাহিদের সাথে আরও একজন ছিলো আমি তাকে চিনি না। এ বিষয়ে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ভুক্তভোগী জাহিদের বাবা দিরাজ মোল্লা বলেন, আমার ছেলের একটু মাথায় সমস্যা আছে। প্রতিদিনের ন্যায় ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যাই।

এসময় ছেলেকে একটি বাগানে বসিয়ে রেখে পাশের জমিতে কাজ করছিলাম। পরে খবর পাই জাহিদসহ আরও একজন আমার ছেলেকে মেরে মোবাইলটি নিয়ে গেছে।

অভিযুক্ত জাহিদ খান হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী ঢালাপাড়া এলাকা শাহাদৎ খানের ছেলে।  এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি ভুল নম্বরে ফোন দিয়েছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না । তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/নি. ব

রাজবাড়ী

শেয়ার করুন: