শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংগঠনবিরোধী তৎপরতা: নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংগঠনবিরোধী তৎপরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের ৩ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত আইনজীবীরা হলেন-অ্যাডভোকেট মো. ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল বাসার এবং অ্যাডভোকেট মো. সারওয়ার জাহান। তারা সবাই নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।

নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন উল্লিখিত ব্যক্তিদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করা হয়।

এই আদেশের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/নি

নওগাঁ

শেয়ার করুন: