খুলনা প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে সাংবাদিকদের মানববন্ধন

সন্ত্রাসী কায়দায় খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হেনস্তা, লাঞ্চনা ও ৩০ এপ্রিল প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পেশাজীবী সাংবাদিকরা। সাংবাদিক নেতারা দাবি করেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওয়াতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরো কঠোর অবস্থানে যাবেন তারা। এ সময় সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, চিহ্নিতরা দলের যে পর্যায়ের হোকনা কেন তাদেরকে দল থেকে বহিষ্কার ও দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মোহাম্মদ সানি, এস এম জাহিদ, তরিকুল ইসলাম, আশরাফুল আলম নুর, বেল্লাল হোসেন সজল, সোহাগ দেওয়ানসহ আরো অনেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, এনামুল হোসেন, মেহেদী মাসুদ খান, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, ফকির শহিদ, কাজী আতিক, শামিম হোসেন, জাফর ইকবাল অপু, শরীফ মোল্লা, শহিদুল ইসলাম, মোসলেহ উদ্দিন তুহিন প্রমুখ। মানববন্ধন চলাকালে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এর সদস্যরাও ক্যামেরা নিচে রেখে সংহতি প্রকাশ করেন।
ভোরের আকাশ/এনউব