শেরপুরের গরীব অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন ও ঘুঘুরাকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে মঙ্গলবার (১০ মার্চ) ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্য সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আঃ ওয়াদুদ এর সভাপতিত্বে ৯টি ওয়ার্ডে সরকারী বরাদ্দ প্রাপ্ত ৬ হাজার ১৮৫ জন নারী পুরুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে পাকুড়িয়া ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. এমারুল জাহিদ, ইউপি সদস্য মিষ্টার আলী, সেলিম মিয়া, চান মিয়া সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন ।
অপরদিকে একইদিন সকালে সদর উপজেলার ঘুঘুরাকান্দি বেতমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান অপুর সভাপতিত্বে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৯৪০ জন নারী পুরুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে সরকারী বরাদ্দ প্রাপ্ত ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ওই ইউনয়নের ট্যাগ অফিসার যুব উন্নয়ন সহকারী অফিসার মাহফুজুল আহসান, প্রশাসনিক কর্মকর্তা খাজা মোঃ বাকী বিল্লাহ, ইউপি সদস্য নাজিম উদ্দিন, পারভীন বেগমসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই