শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ১ আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ১ আহত ১০
জামালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ১ আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সেজাউল ইসলাম। তিনি কামরুল গ্রুপের সদস্য।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। গত ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তা শেষ হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতরা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জয়নাল হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।’

ভোরের আকাশ // হ.র

শেয়ার করুন: