শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস (Flying Instructors) কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বগুড়ার আরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালনা) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ , বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি কোর্স সফলভাবে সম্পন্ন করা ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ফ্লাইং ইন্সট্রাক্টর পরিবারের সদস্য হিসেবে যুক্ত হলেন। তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের বৈমানিকদের প্রশিক্ষণ প্রদান করবেন এবং দক্ষ ও পেশাদার বৈমানিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায়ও তাঁরা অবদান রাখবেন।

কোর্সে অংশগ্রহণকারী ১৬ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তাঁদের মধ্যে স্কোয়াড্রন লিডার মির্জা মোঃ জুবাইর হোসেন জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

আরও পড়ুন

নীলফামারীতে বাড়ছে আখের আবাদ

অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি পরিচালিত কোর্সের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

এ সময় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য, বগুড়ার জেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


 

ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম

শেয়ার করুন: