চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক পারিবারিক বনভোজন।
শনিবার (২০ ডিসেম্বর) চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তথ্য ও সম্প্রচার কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের প্রাইম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ (সমকাল), এম জাহেদ চৌধুরী (পূর্বকোণ) ও আবুল কালাম আজাদ (সংবাদ দিগন্ত)।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী আহসান, মনজুর আলম (যায়যায়দিন), মনসুর আলম রানা (দৈনিক খোলা কাগজ), জিয়াউদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), নুরুদ্দুজা জনি (আজকের কক্সবাজার), মো. জোবাইরুল ইসলাম (সি-প্লাস টিভি), আবদুল মতিন চৌধুরী (জনতা), বিএম হাবিব উল্লাহ (দি নিউ নেশন), মো. কামাল উদ্দিন (দৈনিক ভোরের আকাশ, আজকের কক্সবাজার বার্তা), এস এম হান্নান শাহ (সকালের সময়), অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র), জামাল হোসাইন (নওরোজ আজাদ), মো. শাহ আলম (দৈনিক তৃতীয় মাত্রা), বাপ্পী শাহরিয়ার (আজকের পত্রিকা), সাইফুল ইসলাম সাইফ (রূপালী বাংলাদেশ), শাহজালাল শাহেদ (সংগ্রাম), ওমর আলী (দৈনিক স্পষ্টবাদী), নিজাম উদ্দিন (দৈনিক জননী), শাহদাত আলী জিন্নাহ (স্বদেশ প্রতিদিন), মোস্তফা কামাল (আজকের দেশ বিদেশ), আবদুল করিম বিটু (দৈনিক জবাবদিহি), ইউসুফ বিন হোসাইন (দৈনিক বাংলা), রাজু দাশ (রূপসী গ্রাম), নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ), রিয়াদ উদ্দিন (এনএএন টিভি), আলমগীর রানা (দৈনিক স্বদেশ বিচিত্রা), ইসমাইল তুহিন (দৈনিক দৈনন্দিন), আরাফাত চৌধুরী (স্বাধীন সংবাদ), নুরুল আমিন টিপু (কক্সবাজার বাণী), রেজাউল করিম (আজকের বসুন্ধরা), আদিল চৌধুরী (দৈনিক দৈনন্দিন), শাহরিয়ার মাহমুদ (বাংলাদেশের আলো), ফরিদা ইয়াসমিন (দৈনিক দৈনন্দিন), ফয়সাল মাহমুদ সাগর (দৈনিক নবচেতনা), ইয়ার রহমান আনান (আলোকিত সকাল), জাহেদুল ইসলাম রুবেল (দৈনিক কক্সবাজার বাণী), শফিউল করিম সবুজ (সোনালি কণ্ঠ), বিজন কুমার বিশ্বাস (দৈনিক স্বাধীন মত), প্রদীপ পাল (দি ক্রাইম বিডি), আরিফুল মতিন চৌধুরী (নতুন আশা), নজরুল ইসলামসহ অনেকে।
কর্মশালায় মোবাইল সাংবাদিকতা বিষয়ে উপস্থাপনা করেন সাংবাদিক বিজন কুমার বিশ্বাস। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক বনভোজনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/এসএইচ