শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৫শ' শিক্ষার্থীর উপস্থিতিতে ডোমারে ব্যতিক্রমী আয়োজন

উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

স্থানীয় উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও তরুণদের নেতৃত্ব বিকাশ—এই তিন বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘তারুণ্যের চোখে ডোমার’।

শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন প্রায় পনের’শ শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্থানীয় উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তন নিয়ে নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। তাদের এসব প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট প্রকৌশলী তুহিন, যিনি তরুণদের নানা ভাবনা ও উদ্ভাবনী প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং উৎসাহ দেন বাস্তবমুখী উদ্যোগে যুক্ত হতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন। তিনি বলেন, “স্থানীয় উন্নয়নের মূল চালিকা শক্তি আমাদের তরুণ প্রজন্ম। তাদের ভাবনা ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না।”

বক্তারা তরুণদের সামাজিক দায়িত্ববোধ, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনা দেন। তরুণ প্রজন্মের উদ্যোগে গড়ে ওঠা এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরা।

‘তারুণ্যের চোখে ডোমার’ আয়োজনে তরুণদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসাহী। তারা প্রশ্নোত্তর, আলোচনাসভা ও মুক্ত মতবিনিময়ের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের উদ্দেশে একটি প্রস্তাবনাপত্র জমা দেওয়া হয়, যেখানে শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।

এই আয়োজনে ডোমারের তরুণ সমাজে নতুন উদ্দীপনা ও ইতিবাচক চিন্তার সঞ্চার ঘটেছে—এমনটাই বলছেন অংশগ্রহণকারীরা।

ভোরের আকাশ/এসএইচ

নীলফামারীসেমিনারতারুণ্যের চোখে ডোমার

শেয়ার করুন: