শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে পিরোজপুরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাবে ১৫ জন ক্ষুদে শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিশু শিক্ষার্থী, সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।

এ সময় এনটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি রশিদ আল মুনান উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দর্শক-শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতাই এনটিভির এগিয়ে চলার প্রধান শক্তি। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে - এমপি সেলিমুজ্জামান

অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত সবাই এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ/এনউব

প্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন: