টঙ্গীতে আতঙ্কে শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কর্মকর্তা কর্মক্ষেত্রে অসুস্থ্য হয়ে হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। এনিয়ে পর পর দ্বিতীয় দিনের মতো রবিবারও প্রায় অর্ধশতাধীক শ্রমিক আহত হয়ে পেরে। এ ঘটনায় কর্তপক্ষ রোববার (৩০ নভেম্বর) কারখানা ছুটি ঘোষনা করে। কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের কয়েকটি হাসপাতালে পাঠিয়েছে। মহানগরের টঙ্গীর মিলগেট এলাকার হামীম গ্রুপের (ইউনিট-৩) ক্রিয়েটিভ কালেকশন লিমিটিড (সিসিএল) কারখানায় এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর লুৎফর রহমান কর্মক্ষেত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ্য হলে কারখানা ছুটি ঘোষনা করা হয়।
কারখানার শ্রমিকেরা জানান, ক্রিয়েটিভ কালেকশন লিমিটিড কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দেয়। হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে শারমিন (২৫), আমেনা (২৯), জুলফা (১৯), জুলেখা (৪০), বিলকিস (৪৩), খাদিজা (২৫), জাকিয়া (২৪), ফারজানা (২৮), বুরিনা (২৬), রমিজা (২৬), সায়মা (২৫), নুর নাহার (৩০), রিনা (৩৫), আসমা (৩৫), বেলায়েত হোসেন (৩০), সবুজ (৪২), আরিফা (২৮), রেনুজা (২৩), আব্দুস সালামকে (৪০) টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের কামারপাড়া ইস্ট-ওয়েষ্টসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ আজকের জন্য (দ্বিতীয় দিন) কারখানা ছুটি ঘোষণা করে।
হামীম গ্রুপের মহা-ব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান বলেন, শনিবারের আতঙ্কের রেশ ধরে (রবিবার) বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইশরাত জাহান এনি জানান, ক্রিয়েটিভ কালেকশন লিমিটিড কারখানার শ্রমিকেরা ম্যাস প্যানিক ডিজঅর্ডারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেক শ্রমিক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
প্রসঙ্গত, শনিবার (২৯ নভেম্বর) ক্রিয়েটিভ কালেকশন লিমিটিড (ইউনিট-৩) কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর লুৎফর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। কোয়ালিটি ইন্সপেক্টরের মৃত্যুর খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সুইং বিভাগে কর্মরত অন্তত অর্ধশতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে অচেতন হয়ে যান। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ