নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ১

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়ায় বয়লার বিস্ফোরণে খালেক আলী (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় খায়রুল হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাঁপানিয়া এলাকার ইচারাত হাজি বয়লারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত খালেক আলী হাঁপানিয়া গোয়ালপাড়া গ্রামের মদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বয়লারের চৌকিতে জ্বালানি দিতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে খালেক আলী ও খায়রুল হোসেন গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেক আলীর মৃত্যু হয়। আহত খায়রুল হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বয়লার বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ