শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুতুপালং বাজারে যানজট নিরসনে এক সপ্তাহের ব্যবধানে পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নির্দেশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ সময় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। উচ্ছেদের পর যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

৭ নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারে যানজট জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। এ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয়দের সচেতন সহযোগিতা প্রয়োজন।

ইউএনও রিফাত আসমা জানিয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা নয়, বরং জনভোগান্তি লাঘবই এ অভিযানের মূল লক্ষ্য। যানজটমুক্ত অবস্থা বজায় থাকলে ভবিষ্যতে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না।

ভোরের আকাশ/এনউব

জরিমানা আদায়

শেয়ার করুন: