শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে জরিমানা

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩দিন পূর্বের মেয়াদউত্তীর্ণ বন দিয়ে স্যান্ডউইচ তৈরী করায় সুইট গ্রিন নামক এক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের হালদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, "সুইট গ্রিন" নামক রেস্টুরেন্টে ২৯ জানুয়ারি তারিখে মেয়াদ শেষ হওয়া বন দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছে। রেস্টুরেন্ট পরিচালক তার অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকার অঙ্গীকার করেন। এ প্রেক্ষিতে অভিযুক্ত  প্রতিষ্ঠানটিকে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। 

অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে  জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ভোরের আকাশকে জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

ভোক্তার জরিমানাইফতেখারুল আলম রিজভী

শেয়ার করুন: