সাতকানিয়ায় তিন ইউনিয়ন পরিষদে ইউএনও’র আকস্মিক পরিদর্শন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা, আমিলাইশ ও নলুয়া ইউনিয়ন পরিষদে (২৫ আগস্ট) দুপুরবেলায় আকস্মিক পরিদর্শনে যান সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
পরিদর্শনকালে কাঞ্চনা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বরত গ্রাম পুলিশকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
এছাড়া নলুয়া ইউনিয়ন পরিষদে টিসিবি কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটর করেন ইউএনও। অন্যদিকে আমিলাইশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, সরকারি দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। জনসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
ভোরের আকাশ/জাআ