শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে দুই বাইক ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি চক্রের মূলহোতা তৈয়বুর ও রানাকে একটি ছিনতাইকৃত বাইকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার জাকারিয়ার ছেলে তৈয়বুর (২৩) ও বরদা এলাকার আমান উল্লাহর ছেলে রানা (২৮)। গতকাল ঢাকার হাজারীবাগ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১১ জানায়, সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে আলোচিত বিষয় রাত নামলেই ভয়ংকর হয়ে উঠছে রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিটের রাস্তা। ব্যস্ত রাজধানী ঢাকার মানুষ জন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে বাইক নিয়ে ছুটে যান ৩০০ ফিটের রাস্তায় ঘুরতে। এই সুযোগে ৩০০ ফিটের রাস্তায় গড়ে উঠেছে এক ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাত চক্র। ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ তাদেরই একটি। তাছাড়া সম্প্রতি সময়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এবং গুলিবর্ষণ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও ভাইরাল হয়। জানা যায় সংঘবদ্ধ ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ সকল বাইক ডাকাতির সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

 

গ্রেপ্তারইজিবাইক চুরিনারায়ণগঞ্জ

শেয়ার করুন: