শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে।

আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে লবণচরা থানার ভূতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ করে পরপর দুই রাউন্ড গুলি করে। দু'টি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।

লবণচরা থানার এসআই খালিদ হাসান এ প্রতিবেদককে বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্ত ক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

যুবক আহতআয়নুল

শেয়ার করুন: