শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাক-হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত  শহীদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর ও শ্রীপুর সরকারি কলেজের পিছনে গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণে বক্তারা বলেন, উপজেলার সাতখামাইরে ১৯৭১ সালে  পাক-হানাদার বাহিনী নির্মম নির্যাতনের মাধ্যমে দুই নারীসহ ১২ জন নিরীহ মানুষকে হত্যা করে। পরে তাদের সাতখামাইর গ্রামের রেললাইনের পাশে একই স্থানে গণকবর দেওয়া হয়। 

নিহতদের মধ্যে এক নববধূও ছিলেন, যাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়—যা সেই সময়কার নৃশংসতার এক মর্মান্তিক দৃষ্টান্ত।

তাছাড়া শ্রীপুরের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষকে ধরে এনে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে পাক হানাদার বাহিনী। এদের কে শ্রীপুর সরকারি কলেজের পিছনে গনকবর দেওয়া হয়।

স্থানীয় সাংসদ ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “যারা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, তারা ইতিহাসকে অস্বীকার করে। আজ আমরা যে গণকবরে শ্রদ্ধা জানাতে এসেছি, এটি আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগের এক জ্বলন্ত প্রমাণ।” সাতখামাইর 

গণকবরে শায়িত শহীদদের মধ্যে রয়েছেন আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী, হানিফ মিয়া, ছালেহা বেগম ও রুকিয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ, শ্রীপুর  উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম নয়ন,তেলিহাটী ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

শ্রদ্ধা নিবেদনঅধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু

শেয়ার করুন: