শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় ৩ জনের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় মেহেদী হাসান রাসেল ও তার দুই সহযোগীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় দেন। সাজাপ্রাপ্ত রাসেল একই জেলার কাশিয়ানী থানার খাগড়াবাড়িয়া গ্রামের বালা মিয়ার ছেলে। অপর দুই সহযোগী হলেন- এসএম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ। এদের মধ্যে রাসেল পলাতক রয়েছেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ০৯ মার্চ কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ী গ্রামে এসএস মেটালের ম্যানেজার আজিজুল ইসলাম মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান রাসেল ও তার দুই সহযোগী ইয়াসিন ও আব্দুল্লাহ। এ ঘটনায় ওই বছরের ১০ মার্চ কাশিয়ানী থানায় আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। 

পরে দীর্ঘ সময় ধরে তদন্ত ও সাক্ষ্য নেওয়া শেষে রোববার তাদের এ সাজা দেন আদালতের বিচারক। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট এমএ আলম সেলিম এবং অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী। এ রায় এলাকায় প্রচার হবার পর সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। 

জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় কাশিয়ানী থানার রাসেল বাহিনীর প্রধান রাসেলকে আটক করেছিল পুলিশ।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

কারাদণ্ডআজিজুল ইসলাম মিয়া

শেয়ার করুন: